ঢাকাSaturday , 21 February 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ধামইরহাট সীমান্তে বিজিবির তৎপরতাঃ মাদকসহ ২ চোরাকারবারি গ্রেফতার।

দেশ চ্যানেল
February 21, 2026 3:52 am
Link Copied!

বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার,নওগাঁ

নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ফায়ারডিল সিরাপ ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। এসময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গতকাল শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে ধামইরহাট থানাধীন আলমপুর ইউনিয়নের শেখহাটি গ্রাম থেকে তাদের আটক করা হয়।

১. মোঃ আরিফ হোসেন (২৬) ও ২. মোঃ আহসান হাবিব (২৫) তারা উভয়েই পত্নীতলা উপজেলার রাজাপুর (জুগ্নীপাড়া) গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে।

অভিযান সূত্রে জানা যায়, বস্তাফর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আহসান হাবিবের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ দল সীমান্ত পিলার ২৬১ এমপি থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শেখহাটি গ্রামের পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে তাদের কাছ থেকে ০৫ বোতল ফায়ারডিল সিরাপ, ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ০১টি মোটরসাইকেল এবং ০৩টি মোবাইল উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২ লক্ষ ৭ হাজার টাকা।

বিজিবি জানিয়েছে, আটককৃত আসামিদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের (মামলা নং-২৩) পূর্বক পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় অবৈধ পারাপার রোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সকল ধরনের অপরাধ দমনে বিজিবির এই সর্বাত্মক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST