ঢাকাSaturday , 2 March 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর পত্নীতলায়, জাতীয় ভোটার দিবস পালিত। 

দেশ চ্যানেল
March 2, 2024 8:24 am
Link Copied!

বিপ্লব সরকারঃ স্টাপ রিপোর্টার, নওগাঁ।

নওগাঁর পত্নীতলায়, র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় পত্নীতলা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক পত্নীতলা উপজেলা আওয়ামী লীগ আলহাজ্ব মোঃ আঃ গাফফার উপস্থিত ছিলেন । এসময় পত্নীতলা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আঃ আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা ( মুক্তা), আবু সাইদ পত্নীতলা উপজেলা মৎস্য কর্মকর্তা, শহিদুল ইসলাম পত্নীতলা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার এতে সভাপতিত্ব করেন।

স্বাগত বক্তব্য রাখেন, পত্নীতলা উপজেলা নির্বাচন অফিসার জাহিদুল ইসলাম। তিনি জানান, পত্নীতলা উপজেলায় বর্তমানে নীট ভোটার পুরুষ ১ লাখ ৩৪ হাজার ৬শ’ ৭৭ জন ও মহিলা ১ লাখ ৩৩ হাজার ২শ’ ৩৬ জন। নারী-পুরুষ মোট ২ লাখ ৬৭ হাজার ৯শ’ ১৩ জন। এছাড়া ১৮ বছরের নীচে তালিকাভূক্ত করা হয়েছে পুরুষ ৩ হাজার ৭০ জন ও মহিলা ১ হাজার ৯শ’ ৯৫ জন সহ মোট ৫ হাজার ৬৫ জন। স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে ২ লাখ ১১ হাজার ৬শ’ ৭২ জনের এবং বিতরণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮শ’ ১৮্ জনের মাঝে। নতুন ভোটার হয়েছেন ১৭ হাজার ৩শ’ ৭২ জন। ভোটারের ঠিকানা স্থানান্তর করা হয়েছে ৩ হাজার ৫শ’ ৩১ জনের। জাতীয় পরিচয়পত্র সংশোধন করা হয়েছে ১ হাজার ৭শ’ ৭৭ জনের। হারানো জাতীয় পরিচয় পত্র নতুন করে দেয়া হয়েছে ১ হাজার ১শ’ ২৩ জনকে।

শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রদক্ষিণ করে।

এ সময় পত্নীতলা উপজেলা চেয়ারম্যান আঃ গাফফার বলেন, বর্তমান সরকারের আমলে সঠিক ভোটার তালিকা প্রণয়ন করা হয়েছে। নির্বাচন কমিশন স্বাধীনভাবে ভোট পরিচালনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST