ঢাকাThursday , 26 March 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁ ১৪ বিজিবির অভিযানে ২টি দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মূর্তি উদ্ধার।

দেশ চ্যানেল
March 26, 2026 5:38 pm
Link Copied!

দেবাশিষ কুমার দাস উপজেলা প্রতিনিধি পত্নীতলা, নওগাঁ।

নওগাঁর পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫২.৮৯০ কেজি ওজনের ২টি দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৬ মার্চ) পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে আগ্রাদ্বিগুন বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২৫৮ এমপি থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রামচন্দ্রপুর এলাকায় মূর্তি ক্রয়-বিক্রয়ের গোপন তথ্য পায় বিজিবি।

গোপন তথ্যের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোঃ হাচানুর রহমানের নেতৃত্বে ৮ সদস্যের একটি বিশেষ টহল দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন । এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মূর্তিগুলো ফেলে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয় । পরে ১৪ বিজিবি বিভিন্ন স্হানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২টি উচ্চমানের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করতে সক্ষম হয়। এর মধ্যে একটি বিষ্ণু মূর্তির ওজন ৩৭.৯৭০ কেজি এবং অপরটি (পায়ের অংশ ভাঙা) পার্বত্য মূর্তির ওজন ১৪.৯২০ কেজি। স্থানীয় পত্নীতলা জুয়েলারি সমিতির অভিজ্ঞ কর্মকার এবং পাহাড়পুর জাদুঘরের কাস্টোডিয়ানের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় জানা গেছে, উদ্ধারকৃত মূর্তিগুলো ১১-১২ শতকের উচ্চমানের কষ্টিপাথরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। মূর্তি দুটি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন অধিনায়ক ১৪ বিজিবি। পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক জানিয়েছেন, সীমান্ত এলাকায় অবৈধ পারাপার, চোরাচালানসহ সকল ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST