ঢাকাSunday , 14 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নগরকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন

দেশ চ্যানেল
April 14, 2024 6:21 am
Link Copied!

মিজানুর রহমান ফরিদপুর জেলা প্রতিনিধি :

আনন্দের পরশ বৈশাখের আগমনে ” শুভ নববর্ষ”। তাই তো সারাদেশের ন্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে উৎযাপিত হয়েছে – পহেলা বৈশাখ ১৪৩১।

 

রবিবার (১৪এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩১ এর ডামা ঢোল। এরপর সরকারি মহেন্দ্র নারায়ন একাডেমী মাঠ প্রাঙ্গনে একটি সুসজ্জিত ডিসপ্লে প্রদর্শন করে পরিষদের চত্বরে এসে শেষ হয়।বৈশাখের দিন সকালে আগত অতিথিদের মাঝে পান্তা ভাতে কাচা লংকা আর ভাজা  ইলিশ মাছ দিয়ে অতিথি আপ্যায়ন করা হয়েছে।

 

নগরকান্দা  উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির এর  পরিচালনায় বৈশাখী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার,সহকারী কমিশনার ভুমি সোনিয়া হোসেন জিসান,নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান,  মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির প্রধান শিক্ষক মোঃ  বেলায়েত হোসেন মিয়া,ইউপি চেয়ারম্যানগন  সহ সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন।

 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা  কাফী বিন কবির বলেন-পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব।  বাঙালি সংস্কৃতির এ মিলন মেলার আয়োজনে অপশক্তিকে দেশীয় সংস্কৃতি দিয়েই রুখতে হবে।পরিশেষে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST