ঢাকাSaturday , 9 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে চার থানার ওসিকে বিদায়ী সংবর্ধনা দিলো জেলা পুলিশ

দেশ চ্যানেল
December 9, 2023 4:43 pm
Link Copied!

জেলা প্রতিনিধি ( নড়াইল)

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ভিত্তিতে একই সাথে নড়াইলের ০৪টি থানার অফিসার ইনচার্জদের বদলি হয়। একই সাথে ০৪টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বদলির বিষয়টি স্মরণীয় রাখতে বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করেন জেলা পুলিশের কর্ণধার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান।

০৯ ডিসেম্বর বিকালে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ বিদায়ী অফিসার ইনচার্জগণের সম্পর্কে স্মৃতিচারণ করেন। বিদায়ী কর্মকর্তা গনের বিভিন্ন কর্মকান্ডের সৃতি তুলে ধরেন নড়াইল জেলা পুলিশের উদ্ধোতন কর্মকর্তা।

বিদায়ী অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান বলেন, “আমি সকলের প্রাপ্য সম্মানটুকু দিতে পছন্দ করি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ থেকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে বলেন।” তিনি তাদের সবার ভবিষ্যৎ জীবনে সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন।

পরিশেষে পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নড়াইল সদর থানার বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, লোহাগড়া থানার বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন, কালিয়া থানার বিদায়ী অফিসার ইনচার্জ শেখ তাসমীম আলম এবং নড়াগাতী থানার বিদায়ী অফিসার ইনচার্জ সুকান্ত সাহার হাতে ক্রেস্ট ও বিদায়ী উপহার সামগ্রী তুলে দেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ দোলন মিয়া, (সদর সার্কেল); অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার, (কালিয়া সার্কেল) ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইউনিট প্রধানগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST