ঢাকাFriday , 19 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নড়াগাতীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মধ্য যুগীয় কায়দায় বাড়ীঘর ভাংচুর, থানায় এজাহার দায়ের

দেশ চ্যানেল
April 19, 2024 11:57 am
Link Copied!

জেলা প্রতিনিধি নড়াইল।

নড়াইলে নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের বাগুডাঙ্গা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিকদার আমিরুল ইসলাম গ্রুপের বাড়ী ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে কাজী গ্রুপের বিরুদ্ধে।

 

গত ১২ এপ্রিল (শুক্রবার) বিকালে এ ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় আমি আমিরুল ইসলাম কাজী গ্রুপের ৪৫জন ও ১০/১২ জনকে অজ্ঞাত আসামী করে নড়াগাতী থানায় একটি এজাহার দায়ের করেছেন। আমিরুল সিকদার ওই গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

এজাহার সূত্রে জানাগেছে গত, ১২ এপ্রিল সকাল ১১টার দিকে ইজি বাইকের সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে কথাকাটাকাটি হয়। এরই ধারবাহিকতায় কাজী গ্রুপের আরিফ শিকদার, হেলাল কাজী, নান্টু কাজীর নেতৃত্বে আসামীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নুর আহমেদসহ মহিদুল সিকদার, আমিনুর সিকদার শওকত সিকদার ও সিকদার নাজির আহমেদের বাড়ীতে ঢুকে ভাংচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। ক্ষতিগ্রস্থরা বলেন আমাদের প্রায় ১২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে আরিফের লোকজন। আমরা ওই দূবৃত্তদের শাস্তির জোর দাবী জানায়।

 

এ বিষয়ে অভিযুক্ত আরিফ সিকদারের সাথে কথা বললে জানান, তারা নিজেরা ঘটনা ঘটিয়ে আমাদের ওপর দায় চাপিয়ে রাজনৈকিক ফায়দা হাসিলের অপচেষ্টা করছে। তাদের আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট।

এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST