ঢাকাTuesday , 18 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নবনির্মিত মুজিব কর্নার উদ্বোধন করলেন-স্বাস্থ্যমন্ত্রী।

দেশ চ্যানেল
June 18, 2024 3:51 pm
Link Copied!

মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ

দেশের সকল প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে চিকিৎসা সেবার মান আধুনিকায়ন করার প্রচেষ্টা চলছে।স্বাস্থ্যমন্ত্রী ডাঃসামন্ত লাল সেন বলেন- বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোতে এন.সি.ডি কর্ণার অর্থাৎ নন কমিউনিকুল ডিজিজ কর্ণারের উপর বিশেষ উপর গুরুত্ব আরোপ হচ্ছে।বাংলাদেশেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে এন.সি.ডি কর্ণারের মাধ্যমে রোগিদের রক্ত চাপ,ডায়বেটিস ও ক্যান্সার নির্ণয়ের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে।এই সেবাগুলো চালু করা গেলে দেশের বড় বড় হাসপাতাল গুলোতে আর রোগীদের দৌড়াতে হবে না।স্থানীয়ভাবেই তারা জটিল ও কঠিন রোগসহ সব ধরণের রোগের আধুনিক চিকিৎসা সেবা পাবেন।এটি বাস্তবায়ন হলে রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরের হাসপাতাল গুলোতে রোগীদের চাপ অনেকাংশে কমে আসবে বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী।মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নব নির্মিত মুজিব কর্ণারের উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

এ সময় ভুল চিকিৎসায় প্রায় অহরহ রোগীদের মৃত্যুর বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে স্বাস্থ্যমন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন বলেন-দেশের সকল অনুমোদনহীন বেসরকারি ক্লিনিক বন্ধ করার পাশাপাশি চেতনানাশক এনেসথেসিক ড্রাগস হেলোথন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।গত দুদিন পূর্বে ঢাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে।সরকারের এই নিষেধাজ্ঞা অমান্য করে কেউ হেলোথন ড্রাগস বিক্রি করলে,কোন হাসপাতালে ব্যবহার করলে এবং কোন চিকিৎসক এর সাথে জড়িত থাকলে তাদের সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী ডাঃসামন্ত লাল সেন।উদ্বোধনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ)আসনের এমপি আবদুল্লাহ আল কায়সার হাসনাত ও জেলা সিভিল সার্জন ডাঃ মশিউর রহমান সহ বিভিন্ন বিভাগের চিকিৎসকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST