ঢাকাTuesday , 9 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে ঈদকে সামনে রেখে চলছে কেনাকাটার ভিড়

দেশ চ্যানেল
April 9, 2024 1:13 pm
Link Copied!

মো: তুহিন আলম রেজুয়ান নবীগঞ্জ প্রতিনিধি:

আর মাত্র দুই পরেই পবিত্র ঈদুল ফিতর। ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে   নবীগঞ্জে  জমে উঠছে কেনাকাটার ভিড়,  নবীগঞ্জ  উপজেলার মার্কেট ও শপিংমলগুলতে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকেনা। দিনে একটু ফাঁকা থাকলেও ইফতারের পর থেকে বাড়ছে মানুষের আনাগোনা।

নবীগঞ্জের আব্দুল হেকিম  সুপার মার্কেটের ব্যবসায়ীরা জানান, ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই কেনাকাটা জমে উঠছে। এখন ক্রেতাদের মধ্যে কেনাকাটার আগ্রহ বেড়েছে।

কেনাকাটার জন্য নারী-পুরুষরা ভিড় করছেন পৌর  শহরের গাজীর টেক মোড়ের,   শপিংমল গুলোতে,  তাহসিন প্লাজা, আব্দুল হেকিম, রাজা কমপ্লেক্স  নূরানী মার্কেট ও  গোল্ডেন প্লাজা।  গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে। আর সেখানে দরদামে ব্যস্ত সময় পার করেছেন বিভিন্ন মার্কেটের দোকান মালিক ও কর্মচারীরা। গত কাল সোমবার  সরেজমিনে দেখা যায়, ইফতারের পর পরই মার্কেটগুলোতে ক্রেতাদের আনাগোনা বাড়তে থাকে। নিজেদের পছন্দমতো কেনাকাটা করতে ব্যস্ত ক্রেতারা। দোকানিরা বলছেন, যেহেতু ঈদের আর বেশি দিন নেই, তাই ক্রেতা বেড়েছে।

রায়েদ ফ্যাশনের  মালিক মুরাদ আহমেদ বলেন, ‘এবারের ঈদের কালেকশন আগে থেকে স্টক করা রাখা হয়েছে।  এখানে শার্ট, প্যান্ট, জামদানি শাড়ি, সিল্ক শাড়ি, সুতি শাড়ি এবং মসলিন শাড়ি আছে। এবার মসলিনের সালোয়ার কামিজ পাওয়া যাচ্ছে, যা গতবার ছিল না।’ ঈদ কেনাকাটায় ক্রেতাদের ভিড় নিয়ে তিনি বলেন, ‘সকালে ক্রেতার আনাগোনা কম থাকলেও  সন্ধ্যা থেকেই ক্রেতা বাড়তে থাকে। সামনে আরও বাড়বে বলে আশা করছি

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ  মাসুক আলী  বলেন, পৌরশহরের পুলিশি টহল বাড়ানো হয়েছে। যেকোনো ধারনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মার্কেটগুলোতে পুলিশি নজরদারি চালানো হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST