ঢাকাThursday , 14 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে মামলায় দাঙ্গাবাজ ও দাগী চোরকে গ্রেফতার করায় আসামীর পরিবার কর্তৃক বাদীনিকে হুমকী

দেশ চ্যানেল
December 14, 2023 3:58 pm
Link Copied!

মো: তুহিন আলম রেজুয়ান নবীগঞ্জ প্রতিনিধি :

নবীগঞ্জ থানা পুলিশ একটি মারামারি ঘটনার নিয়মিত মামলায় আব্দুল হান্নান (৪২) নামে এক দাঙ্গাবাজ ও এলাকার দাগী চোরকে গ্রেফতার করায় আসামীর পরিবার কর্তৃক বাদীনিকে প্রাণনাশের হুমকী প্রদানের অভিযোগ উঠেছে। ধৃত হান্নান উপজেলার পাহাড়পুর গ্রামের মৃত রাশিম উল্লার ছেলে। গত ১০ ডিসেম্বর দুপুরে পুলিশ তাকে আউশকান্দি বাজার থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় ৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৫৪ ও ৩৪ দঃবিঃ নিয়মিত মামলা রয়েছে। এছাড়াও উক্ত হান্নানের বিরুদ্ধে পাওয়ার প্লান্ট এ বিভিন্ন মালামাল চুরির মামলা রয়েছে।


স্থানীয় সুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পাহাড়পুর গ্রামের ফয়জুল হকের স্ত্রী রুশনা বেগম ওরপে রোশনা আক্তার ঝুমি বাদী হয়ে বিজ্ঞ আদালতে সিআর মামলা নং ৬৯৭/২৩ দায়ের করলে বিজ্ঞ বিচারক মামলাটি এফআইআর গণ্যে রুজু করার জন্য নবীগঞ্জ থানা পুলিশকে আদেশ প্রদান করেন। ফলে নবীগঞ্জ থানায় ২৯ অক্টোবর মামলাটি এফআইআর গণ্যে রুজু করা হয়। এই খবর পেয়ে আসামীদ্বয় পলাতক থাকায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

গত ১০ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আউশকান্দি বাজার থেকে মামলার প্রধান আসামী দাঙ্গাবাজ আব্দুল হান্নান (৪২)কে গ্রেফতার করে। এ ঘটনায় হান্নানের পরিবার বাদিনীকে প্রাণনাশের হুমকী দিয়ে আসছে। ফলে বাদিনী চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া উক্ত হান্নান বিবিয়ানা পাওয়ার প্লান্টের বৈদ্যুতিক মালামাল চুরি করার দায়ে হাজতবাস করে। তার বিরুদ্ধে থানায় চুরি’র মামলা দায়ের করলে দীর্ঘ তদন্ত শেষে পুলিশ হান্নানসহ আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। তার বিরুদ্ধে দাঙ্গাহাঙ্গামা, চুরিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST