ঢাকাThursday , 4 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জের লোকদের মেট্রোরেলে ওঠার খুব শখ-শামীম ওসমান

দেশ চ্যানেল
January 4, 2024 12:37 pm
Link Copied!

মোঃরইস উদ্দীন রিপন স্টাফ রিপোর্টারঃ

আপা,আমরা সত্যিই গর্বিত। আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই,আপনি আমাদের ইউনিভার্সিটি,মেডিকেল কলেজ সবই দিয়েছেন।শুধু আপনার নারায়ণগঞ্জের লোকেদের মেট্রোরেলে ওঠার খুব শখ আপা। ওরা মেট্রোরেলে উঠতে চায়।আপনার কাছে আমরা কিছু দাবি করবো না।মায়ের কাছে সন্তান দাবি করে না,মাকে শুধু বলতে হয়। আমি জানি,মা তারপর সেটা পূরণ করেন। আপনি পূরণ করবেন,সেই বিশ্বাস আমার আছে।৪ঠা জানুয়ারি(বৃহস্পতিবার)বিকেলে নারায়ণগঞ্জ শামসুজ্জোহা ক্রীড়া চত্বরে প্রধানমন্ত্রীর কাছে এই দাবি রাখেন নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা- সিদ্ধিরগঞ্জ)আসনের এমপি ও আসন্ন নির্বাচনে নৌকা প্রতীক প্রার্থী একেএম শামীম ওসমান।এসময় হাজার হাজার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও লক্ষাধিক সাধারণ মানুষের সামনে তিনি বলেন,আজকে কি আমরা কথা দিতে পারি না।আপনি আমাদের মা,আপনি আমাদের বোন।আপনি আমাদের সবকিছু, আপনার জন্য আমরা প্রস্তুত আছি যেকোনো লড়াইয়ের জন্যে।প্রস্তুত আছি তো আমরা। আপনারা আমার এই ২ বোনের জন্যে দোয়া করবেন।এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের,নারায়ণগঞ্জ-৫(বন্দর-সদর)আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ)আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং পাট বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী(বীর বিক্রম),নারায়ণগঞ্জ-২(আড়াই হাজার) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম বাবু,নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ)আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাত,জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই,সাধারন সম্পাদক আবু হাসনাত শহীদ মোঃবাদল প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST