ঢাকাMonday , 10 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নিয়ামতপুরে তামাক বিরোধী প্রশিক্ষণ।

দেশ চ্যানেল
June 10, 2024 3:14 pm
Link Copied!

মোঃ আব্দুল আজিজ  নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতাঃ

নওগাঁর নিয়ামতপুরে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।সোমবার সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে  এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ   মাহবুবুল আলম।

 

অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদ  বলেন নিজে ভালো না হলে কিছুই বলা যাবে না। তাই নিজেরা সচেতন হবেন, নিজে সচেতন না হলে অন্যকে সচেতন করা যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪০ সালে বাংলাদেশকে তামাক মুক্ত বাংলাদেশ ঘোষণা করতে যাচ্ছে তার এই কাজে আমরা সবাই সহযোগিতা করবো।  স্মার্ট বাংলাদেশে স্মার্ট নাগরিক করতে হলে ভালো স্বাস্থ্যের প্রয়োজন।

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি)  রূপম দাস, নিয়ামতপুর থানার ওসি  মাইদুল ইসলাম, কৃষি কর্মকর্তা কামরুল হাসান , নিয়ামতপুর সরকারি কলেজের অধ্যক্ষ মমতাজ হোসেন মন্ডল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস  সালাম, নিয়ামতপুর-সদর ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমান নঈম, শ্রীমন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, পাড়ইল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মজিব গেন্ধা প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST