ঢাকাFriday , 16 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নিয়ামতপুরে সাপের কামড়ে স্ত্রী ও হার্ট অ্যাটাকে স্বামীর মৃত্যু।

দেশ চ্যানেল
August 16, 2024 4:10 pm
Link Copied!

মোঃ আব্দুল আজিজ নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর নিয়ামতপুরে সাপের কামড়ে স্ত্রী শাহনাজ বেগম (৫৫) নামে এক নারী ও নাজিমুদ্দিন আলী (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) ভোররাত ৪ টার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের পাইকড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহনাজ বেগম নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের পাইকড়া গ্রামের মৃত নাজিমুদ্দিন আলীর স্ত্রী। অপরদিকে হার্ট অ্যাটাকে নিহত নাজিমুদ্দিন আলী একই ইউনিয়নের পাইকড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার নিজ শয়ন কক্ষে স্বামী স্ত্রী ঘুমিয়ে ছিলেন। ভোর রাতে শয়ন অবস্থায় স্ত্রীকে সাপে দংশন করে। এসময় পরিবারের লোকজন  শাহনাজ বেগমকে নিয়ে ওঝার শরণাপন্ন হন। এরপর শাহনাজের অবস্থা অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে স্ত্রীর সাপে কাটা কথা শুনে  স্বামী নাজিমুদ্দিন স্ত্রীর  আগেই হার্ট অ্যাটাকে মৃত্যু বরণ করেন।

নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুঠোফোনে খবর পেলাম স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যান্ত দুঃখজনক। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, সাপে দংশন করলে ওঝার শরণাপন্ন না হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার জন্য সবাইকে আহবান জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST