ঢাকাSaturday , 11 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ের বোদায় এন্ড্রয়েট মোবাইল ফোন উদ্ধার করে সুনাম কুড়াচ্ছে BCPRTA এর টেকনিশিয়ানরা।

দেশ চ্যানেল
May 11, 2024 11:45 am
Link Copied!

মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় বোদা প্রতিনিধি।

পঞ্চগড়ের বোদা উপজেলায় বাংলাদেশ সেল ফোন রিপিয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন (BCPRTA) এর সদস্যরা আজ ১১ই মে-২০২৪ ইং শনিবার একটি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করেছেন।

জানা গেছে, হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি গতকাল বোদা উপজেলার সমশের নগর গোরোস্থানে একজনের জনাজার নামাজের পর কুড়িয়ে পায় মোঃআকাশ ইসলাম নামে এক ব্যক্তি এবং আজ সকল ১১ ঘটিকায় উক্ত মোবাইল ফোনটি মোঃ মিল নামে এক যুবক বোদা বাজার সোনালী টেলিকমে লক খুলতে আসেন এবং মোবাইল ফোনটির বিষয়ে সঠিক তথ্য দিতে না পারায় সন্দেহ হওয়ার কারনে বোদা থানার সেকেন্ডে অফিসার আবু বক্কর সিদ্দিক কে অবগত করলে মোবাইল ফোনটি জব্দ করতে বলেন।এ ব্যাপারে মিল ইসলামকে জিজ্ঞাসাবাদ করলে সে কখনো তার নিজের এবং কখনে তার বড় ভাইয়ে বলে জানায়।পরবর্তীতে তার ভাই আকাশকে মুঠোফোনে জিজ্ঞাসাবাদ করিলে সঠিক তথ্য জানায়। পরবর্তীতে মোবাইল ফোন টি বোদা থানা অফিসার ইনচার্জ মোহদোয়ের নির্দেশনায় বোদা থানার ডিউটি অফিসার এস আই বদিউজ্জামানের কাছে

হস্তান্তর করেন যাহার জি ডি নং- ৫১২(১১/০৫/২৪ ইং) এবং গত ২৫ এপ্রিল-২০২৪ বোদা থানার অফিসার ইনচার্জ মোহদোয়ের কাছে দুইটি দামি এন্ড্রুয়েড মোবাইল মুল মালিকের কাছে হস্তান্তর করার জন্য প্রেরণ করেন এই সংগঠন এর টেকনিশিয়ানরা । এছাড়া বাংলাদেশ সেল ফোন রিপিয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন বোদা উপজেলা ও পঞ্চগড় জেলা কমিটি এযাবত প্রায় শতাধিক স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করে ব্যাপক সুনাম কুড়িয়েছে। ফোনটি জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেল ফোন রিপেয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন এর নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামান, পঞ্চগড় জেলা কমিটি সভাপতি ওমর ফারুক, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, সহ দপ্তর আশিক ইসলাম, বোদা উপজেলা কমিটির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক সোহাগ ইসলাম, বাহারুল সহ অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST