ঢাকাSunday , 10 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে বিএনপির মানববন্ধন

দেশ চ্যানেল
December 10, 2023 10:25 am
Link Copied!

পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ে বিএনপির মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা বিএনপির কার্যাললের সামনে পঞ্চগড় –বাংলাবান্ধা মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। রবিবার সকালে জেলার বিভিন্ন উপজেলা ইউনিয়নের নেতাকর্মীরা কার্যালয়ে জড়ো হয়। পরে ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে জেলখানায় আটক থাকা নেতাকর্মীদের পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। এছাড়া জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চুর সভপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সদস্য সচিব ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক নাজমুল ইসলাম কাজল, আদম সুফি উপজেলা জেলা বিএনপির নেতৃবৃন্দ। বক্তারা এসময় বলেন দীর্ঘ ১৫ বছর ধরে বর্তমান সরকার বাংলাদেশের মানুষের উপর নিপিড়ন নির্যাতন চালিয়েছে। বিরোধী দলের অসংখ্য নেতা কর্মীকে জেল দেয়া হয়েছে। তারা জোর করে একটি নির্বাচন করতে যাচ্ছে। বক্তারা অবিলম্বে এই সরকারের পদত্যাগ দাবি করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST