পঞ্চগড় জেলা প্রতিনিধি : মো আরিফুল ইসলাম ইরান
পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে দু:স্থ ও অসহায় ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার ও বাই সাইকেল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগষ্ট) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে সেলাই মেশিন, হুইল চেয়ার ও বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা প্রশাসন।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ মজিদ,যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আদম সুফিসহ প্রমুখ।
আনুষ্ঠানিকভাবে দু:স্থ ও অসহায় ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি এবং মেধাবী শিক্ষার্থীদের হাতে সেলাই মেশিন, হুইল চেয়ার ও বাই সাইকেল তুলেদেন, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ মজিদ,যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আদম সুফি।
এসময় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বাবু, সদর উপজেলা সমাজসেবা অফিসার লায়লা আরজুমান, সদর উপজেলা প্রকৌশলী মো: রমজান আলী,সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদসহ বিভিন্ন শিক্ষা প্রতিঁস্ঠানের শিক্ষক -শিক্ষার্থী, সুবিধাভোগী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

