ঢাকাTuesday , 24 March 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পত্নীতলায় ধান ক্ষেতে মিলল নিখোঁজ ‘কালা পাগলা’র অর্ধগলিত লাশ।

দেশ চ্যানেল
March 24, 2026 3:23 pm
Link Copied!

দেবাশিষ কুমার দাস উপজেলা প্রতিনিধি পত্নীতলা,নওগাঁ।

নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর ইউনিয়নে নিখোঁজের চার দিন পর দিগেন ভূঁইয়া ওরফে কালা পাগলা (৩৬) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার বাবনাবাজ (সুলতানপুর) গ্রামের একটি ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত দিগেন ভূঁইয়া উপজেলার ফহিমপুর গ্রামের মৃত অখিল ভূঁইয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে তার বোন মঙ্গলির বাড়িতে থাকতেন এবং এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর অনুমান ১টার দিকে বাবনাবাজ গ্রামের জনৈক সুকমলের ধান ক্ষেতের মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পত্নীতলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা এটি নিখোঁজ দিগেনের মরদেহ বলে শনাক্ত করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২০ মার্চ থেকে দিগেন নিখোঁজ ছিলেন। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন এবং চলাফেরায় অসংলগ্নতা ছিল। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও গত কয়েকদিন তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পত্নীতলা থানা পুলিশ জানায়, মরদেহটি বর্তমানে থানায় আনা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST