রাসেল কবির// আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে নিজ উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন সাবেক ছাত্রদল ও যুবদল নেতা মোহাম্মদ কামাল হাওলাদার।
১৯ মার্চ (বৃহস্পতিবার) বিকেল ৪:৩০ মিনিট তার নিজ স্থানীয় বিএনপি কার্যালয়ে ২নং লতা ইউনিয়নের ৩০০টি পরিবারের মাঝে ঈদবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেন।

অনুষ্ঠানে কামাল হাওলাদারের ব্যক্তিগত উদ্যোগে ৩০০টি পরিবারের মাঝে নতুন শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। বস্ত্র বিতরণের পাশাপাশি তিনি কয়েকশ পরিবারের হাতে ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত নগদ আর্থিক সহায়তা তুলে দেন। এই সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী’রা উপস্থিত ছিলেন।
বিতরণকালে কামাল হাওলাদার বলেন, তিনি সবসময় লতা ইউনিয়নের সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে চাই, মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখার লক্ষ্যেই এই আয়োজন। তিনি আরও বলেন অতীতের মতো ভবিষ্যতেও ইউনিয়নের মানুষের সেবা করে যেতে চাই,।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ নং লতা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছেন। তার মূল লক্ষ্য লতা ইউনিয়নকে একটি আধুনিক ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলা।
নতুন কাপড় ও নগদ অর্থ পেয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে। উপস্থিত সুবিধাভোগীরা জানান, কামাল হাওলাদার সংকটের সময় সবসময় তাদের পাশে এসে দাঁড়ান। এলাকাবাসী তার দীর্ঘায়ু কামনা করেন এবং আগামী নির্বাচনে তার এই জনসেবামূলক মনোভাবের সফলতা কামনা করেন।

