ঢাকাFriday , 9 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে বিএনপি নেতাকে মারপিট করে টাকা ছিনতাই।

দেশ চ্যানেল
August 9, 2024 12:50 am
Link Copied!

মোঃ মেহেরাজ হোসেন পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাচবিবিতে বি এন পি নেতাকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে টাকা ছিন্তায়ের ঘটনা ঘটেছে।

 

ঘটনাটি ঘটেছে, ৮ই আগস্ট বৃহস্পতিবার বেলা ১২টার পর, ধরঞ্জী ইউনিয়নের হাজীপুর গ্রামের সাব্বাছ মন্ডলের ছেলে, ধরনজি ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক, আজিম (৪০) কড়িয়া বাজার হইতে দলাহার যাওয়ার পথে রেন্টির মোড় স্থানে পৌঁছানো মাত্রই, আগে থেকে উৎপাতে থাকা, পাঁচবিবি আনসার ভিডিপির সদস্য ও থানা পুলিশের সোর্স নামে পরিচিত,মাদক ব্যবসায়ীদের সহযোগী সখী মুদ্দীন বুদা

পূর্ব শত্রুতার জের ধরে আজিম কে একা পেয়ে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র সহ মারপিট করে আহত করে,

এবং তাহার সঙ্গে থাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা লুট করে নিয়ে যায়,

স্থানীয়রা গঠনস্থল থেকে উদ্ধার করে আজিমকে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে অবস্থার অবনতি হলে তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়,

ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান, কর্মী বান্ধব নেতা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিমের নেতৃত্বে, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জিয়াউল ফেরদৌস রাইট, থানা ছাত্রদলের সভাপতি ফয়সাল হোসেন আপেল সহ বিএনপি নেতাকর্মীবৃন্দ।

 

এ বিষয়ে বুদার সাথে কথা হলে তিনি ঘটনাটি অস্বীকার করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST