ঢাকাMonday , 15 July 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাপ।

দেশ চ্যানেল
July 15, 2024 5:10 pm
Link Copied!

মোঃ মেহেরাজ হোসেন পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে ৪ বছরের শিশু সন্তানকে কোলে নিয়ে একতা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাপ দিয়ে শাহনাজ বেগম (২৫) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। এ সময় শিশু সন্তান সিফাতও (৪) নিহত হয়েছে। সোমবার (১৫জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার বাগজানা রেলগেট হতে ১শ গজ দক্ষিণে এ দূর্ঘটনা ঘটে। নিহত দুজন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামের মনিরুজ্জামান মিঠুর স্ত্রী ও সস্তান । সে ঔষধ নেওয়ার কথা বলে সন্তানকে সাথে নিয়ে বাড়ী থেকে বের হয় বলে নিহতের চাচী মোবাইল ফোনে নিশ্চিত করেন।

স্থানীয় ইউপি সদস্য আরিফ হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ৬ টায় দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি বাগজানা রেলগেট অতিক্রম করার ১শ গজ দক্ষিণে শাহনাজ বেগম নিজের শিশু সন্তান সিফাতকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দেয়। এসময় তাদের দেহ ছিন্ন বিছিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

সান্তাহার রেলওয়ে জিআরপি থানার (ওসি) মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST