আশরাফুল ইসলাম সবুজ পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।। খুলনার পাইকগাছায় কপিলমুনি প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় কপিলমুনি প্রেসক্লাব মিলনায়তনে সহ- সভাপতি মুন্সী রেজাউল করিম মহব্বতের সভাপত্বিতে অনুষ্টিত এক জরুরী সাধারণ সভায় আব্দুর রাজ্জাক রাজুকে আহবায়ক ও মোঃ আমিনুল ইসলাম বজলুকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক রাজুর পরিচালনায় অনুষ্ঠিত এ জরুরি সভায় প্রেসক্লাবের সভাপতি শেখ শামছুল আলম পিন্টুকে নৈতিকতা স্খলনের দায়ে গঠনতন্ত্রের অনুচ্ছেদ-১০(ঝ) ধারা অনুযায়ী ক্লাবের সভাপতি পদ থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে এবং কেন তাকে সদস্য পদ হতে স্থায়ীভাবে বহিষ্কার করা হবেনা সেই মর্মে আগামী এক সপ্তাহের মধ্যে জবাব দাখিলের নির্দেশ...
আশরাফুল ইসলাম সবুজ পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় কপিলমুনি প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় কপিলমুনি প্রেসক্লাব মিলনায়তনে সহ- সভাপতি মুন্সী রেজাউল করিম মহব্বতের সভাপত্বিতে অনুষ্টিত এক জরুরী সাধারণ সভায় আব্দুর রাজ্জাক রাজুকে আহবায়ক ও মোঃ আমিনুল ইসলাম বজলুকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক রাজুর পরিচালনায় অনুষ্ঠিত এ জরুরি সভায় প্রেসক্লাবের সভাপতি শেখ শামছুল আলম পিন্টুকে নৈতিকতা স্খলনের দায়ে গঠনতন্ত্রের অনুচ্ছেদ-১০(ঝ) ধারা অনুযায়ী ক্লাবের সভাপতি পদ থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে এবং কেন তাকে সদস্য পদ হতে স্থায়ীভাবে বহিষ্কার করা হবেনা সেই মর্মে আগামী এক সপ্তাহের মধ্যে জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।গঠিত আহবায়ক কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন, এস এম আব্দুর রহমান, এইচ এম শফিউল ইসলাম ও এ কে আজাদ। জরুরী সভায় সকল সদস্যের উপস্থিতে সর্বসম্মতিক্রমে উপরোক্ত সিন্ধান্ত গ্রহন করা হয়েছে বলে জানান সভার সভাপতি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।