ঢাকাSaturday , 28 March 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পানছড়িতে এসএসসি শিক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
March 28, 2026 4:55 pm
Link Copied!

খাগড়াছড়ি প্রতিনিধি:

পানছড়িতে এসএসসি -২০২৬ শিক্ষার্থীদের বিদায় ও জুনিয়র বৃত্তি পরীক্ষা -২০২৫ এর সাফল্য অর্জনকারি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ মার্চ শনিবার সকাল ১১টায় এম.এ আজিজ কোচিং সেন্টারের আয়োজনে পানছড়ি সদর ইউনিয়ন পরিষদ হলরুমে সংবর্ধনা ও আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা ছাত্রদলের আহবায়ক শাহেদুল হোসেন সুমন, পানছড়ি উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন, সদর ইউপি সচীব নজরুল ইসলাম, পানছড়ি প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মাহিম। অনুষ্ঠানের শুরুতে উত্তরিয় পরিয়ে অতিথিদের বরন করে নেন কৃতি শিক্ষার্থীবৃন্দ।

শহিদুল ইসলাম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কোচিং সেন্টারের পরিচালক ইমতিয়াজ উদ্দিন হেলাল।

অনুষ্ঠানে আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট এবং পুরস্কার তুলে দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST