ঢাকাSaturday , 17 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পানছড়ি বাজার বয়কটের ঘোষনা দিলো পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ 

দেশ চ্যানেল
February 17, 2024 4:56 pm
Link Copied!

রুপম চাকমা বাঘাইছড়ি উপজেলা

আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার হতে আবারো পানছড়ি বাজার বয়কটের ঘোষনা দিয়েছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ পানছড়ি ইউনিট।

শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ দুপুরে পানছড়ি ইউনিট ইনচার্জ আইচ্যুক ত্রিপুরা জানান, চাঞ্চল্যকর বিপুল-সুনীল-লিটন ও রুহিন খুনীদের গ্রেফতার ও আইনানুগ পদক্ষেপ গ্রহণে দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত না হওয়ায় ইউপিডিএফ পানছড়ি ইউনিট আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার হতে ফের পানছড়ি বাজার বয়কট কার্যকর হবে ।

তিনি বলেন, বিপুল সহ চার তরুণ নেতার খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে ইউপিডিএফ পানছড়ি ইউনিট গত ১৫ ডিসেম্বর ২০২৩ থেকে পানছড়ি বাজার বয়কটের ডাক দেয়। পরবর্তীতে স্থানীয় প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাজার বয়কট স্থগিত করা হয়।

বাজার চালু হওয়ার স্থানীয়দের মাঝে প্রান চাঞ্চল্য ফিরে আসে। এদিকে পুনরায় বাজার বয়কটের ঘোষনায় সকলেই এক অজানা আতংকের মাঝে আছে। এতে সাধারণ ব্যবসায়ী ও সথানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST