ঢাকাWednesday , 22 April 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পানছড়ি সাবজোন কর্তৃক বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান।

দেশ চ্যানেল
April 22, 2026 4:51 pm
Link Copied!

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি :

পার্বত্যাঞ্চলে মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন পানছড়ি সাবজোন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

বুধবার ২২ এপ্রিল সকালে পানছড়ি সাবজোনের তত্ত্বাবধানে পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের ফাতেমানগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মোট ৪৬৫ জন পাহাড়ী, বাঙ্গালী জনগোষ্ঠীর মাঝে ওষুধ বিতরন ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

উক্ত মেডিকেল ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন মেজর জায়েদ-উর-রহমান অয়ন সাবজোন কমান্ডার, পানছড়ি সাব জোন। এছাড়াও চিকিৎসা সেবা প্রদানের জন্য মেডিকেল অফিসার হিসেবে বিএসএস নয়া-ক্যাপ্টেন লাবনী জামান, এমডিএস, খাগড়াছড়ি এবং ক্যাপ্টেন মোঃ তানজিম ইসলাম অর্ণব, আরএমও, খাগড়াছড়ি জোন উপস্থিত ছিলেন। উক্ত মেডিক্যাল ক্যাম্পেইন সুষ্ঠ ও সফলভাবে সম্পন্নের জন্য খাগড়াছড়ি জোন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন।

মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার জন্য স্থানীয় জনগণ নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানান।

মেডিকেল ক্যাম্পেইন এর ব্যাপারে খাগড়াছড়ি জোনের অধীনস্থ পানছড়ি সাব জোন কমান্ডার, মেজর জায়েদ-উর-রহমান অয়ন জানান, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ে দুস্থ ও অসহায় গরীব মানুষের চিকিৎসা সেবা প্রদানে খাগড়াছড়ি জোন নিয়মিত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST