ঢাকাFriday , 4 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পানছড়িতে “ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬” উদ্বোধন।

দেশ চ্যানেল
September 4, 2026 3:04 pm
Link Copied!

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:

পানছড়িতে “ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬” উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত ও মাদকমুক্ত রাখার লক্ষ্যে ৪ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৩.৩০ টায় পানছড়ি উপজেলা পরিষদ মাঠে পানছড়ি একতা এন্টারপ্রাইজ এর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো: বেলাল হোসেন।

ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সভাপতি দিদারুল আলম এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ মারুফ হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ  ইউসুফ আলী, সিঃ সহ সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সহ সভাপতি ও ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আহবায়ক জুলফিকার আলি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ  ইসমাঈল হোসেন, পানছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আফছার।

প্রধান অতিথির বক্তব্যে বেলাল হোসেন বলেন, “খেলাধুলা যুব সমাজকে সুস্থ ও সুন্দর জীবনের দিকে নিয়ে যায়। ওয়াদুদ গোল্ড কাপের মতো আয়োজন পানছড়ির তরুণদের মেধা ও ক্রীড়া প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

টুর্নামেন্টে পানছড়ির বিভিন্ন এলাকার দল অংশগ্রহণ করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। খেলা উপভোগ করতে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সর্বস্তরের জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST