ঢাকাSunday , 23 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পানছড়ি লোগাং জোনের নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
August 23, 2026 12:17 pm
Link Copied!

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:

আসন্ন সেপ্টেম্বরে সম্ভাব্য ঝুঁকি, বিভিন্ন ধর্মীয় দিবসে সম্ভাব্য সহিংসতা মোকাবিলা ও পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে পানছড়ি ব্যাটালিয়ান (৩ বিজিবি) জোন অধিনায়ক লে: কর্ণেল মো: রবিউল ইসলাম এর সভাপতিত্বে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ আগষ্ট রবিবার সকাল ১০টায় পানছড়ি ৩ বিজিবির কনফারেন্স রুমে আসন্ন সেপ্টেম্বর সম্ভাব্য ঝুঁকি ও হুমকি পর্যালোচনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা, দুর্যোগ মোকাবেলা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন দপ্তরের করণীয় এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে প্রয়োজনীয় পূর্বপ্রস্তুতি বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় পানছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ, পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) সহকারি পরিচালক মো: আব্দুল মতিন, মো: শাহ আলম, আনসার ভিডিপির প্রশিক্ষক সুলতানা আক্তার,  উপজেলা ফায়ার সার্ভিস ইনচার্জ লিটন বৈষ্ণব, পানছড়ি প্রেসক্লাব সভাপতি মোঃ মনিরুল ইসলাম মাহিম, সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসারসহ বিভিন্ন গোয়েন্দা বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পানছড়ি ব্যাটালিয়ান এর পক্ষ থেকে পানছড়ির সার্বিক নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সমন্বিত কার্যক্রম জোরদার, সম্ভাব্য ঝুঁকি আগাম শনাক্তকরণ এবং আন্তঃসংস্থা সমন্বয় আরও কার্যকর, জনসচেতনতা বৃদ্ধি ও গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় ৩ বিজিবি জোনের পক্ষ থেকে সকল দপ্তরকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST