ঢাকাThursday , 7 May 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পাবনার নবাগত পুলিশ সুপারের যোগদান ও দায়িত্বভার গ্রহণ।

Link Copied!

আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:

বৃহস্পতিবার (০৭ মে) পাবনা জেলার সম্মানিত নবাগত পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহ মহোদয় আজ আনুষ্ঠানিকভাবে পাবনা জেলায় যোগদান করেন।

আজ সকালে তিনি পাবনা জেলায় যোগদানের উদ্দেশ্যে পুলিশ সুপারের কার্যালয় পাবনায় উপস্থিত হলে পাবনা জেলা পুলিশের পক্ষে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান মহোদয় বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ আনোয়ার জাহিদ।

এরপর পুলিশ সুপার মহোদয় পাবনা জেলার ঊর্ধ্বতন অফিসার ও ফোর্সদের সঙ্গে পরিচিত হন এবং জেলার দায়িত্বভার গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ মশিউর রহমান মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)পাবনা; জনাব মোঃ রেজিনুর রহমান , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পাবনা; জনাব মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল) পাবনা; জনাব সাদিক আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) পাবনা; অতিরিক্ত পুলিশ সুপার জনাব লাবিব আব্দুল্লাহ (বেড়া সার্কেল), পাবনাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST