ঢাকাSunday , 30 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান।

দেশ চ্যানেল
August 30, 2026 2:05 pm
Link Copied!

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সম্মানিত সদস্যবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।

৩০ আগস্ট রোববার সাক্ষাৎকালে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। রিজিয়ন কমান্ডার বলেন, পাহাড়ে স্থায়ী শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে পার্বত্য জেলা পরিষদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও আর্থসামাজিক অগ্রগতিতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সকল পক্ষ পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করে যাবে।এ সময় পাহাড়ের সার্বিক পরিস্থিতি, শান্তি-শৃঙ্খলা, সম্প্রীতি, উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

মতবিনিময়কালে নবনিযুক্ত জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যবৃন্দ রিজিয়ন কমান্ডারকে ধন্যবাদ জানান এবং খাগড়াছড়ির সার্বিক উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST