ঢাকাThursday , 2 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাটে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Link Copied!

 বাগেরহাট জেলা প্রতিনিধি।।

বাগেরহাটের ফকিরহাটে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০২ মে)বেলা ১১টায় উপজেলার বেতাগা ইউনিয়নের মাসকাটা,গ্রামে ঘরের আড়ার সাথে গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত মোমেনা বেগম (৭৫) উপজেলার মাসকাটা গ্রামের মৃত ইশার উদ্দিনের স্ত্রী।

পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।

নিহতের স্বজনরা জানায়, মোমেনা বেগম পারিবারিকভাবে নানা সমস্যায় হতাশাগ্রস্ত ছিলেন। সে কারণে তিনি আত্মহত্যা করতে পারেন, বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

 

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন এবং মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ফাঁসে ঝুলে আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST