ঢাকাMonday , 29 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ধারালো অস্ত্র সহ গ্রেফতার – ২ 

দেশ চ্যানেল
April 29, 2024 1:39 pm
Link Copied!

মিলন হোসেন,বগুড়া জেলা প্রতিনিধি –

বগুড়া সদরের বানদিঘী হাপুনিয়া পাড়া আলম হাজির পুকুর পাড়ে অভিযান চালিয়ে ৮টি ধারালো অস্ত্রসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

গতকাল রোববার দিবাগত গভীর রাতে সদর থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃতরা হলেন, কাহালু উপজেলার সান্তা গ্রামের নজরুল ইসলামের ছেলে রানা বাবু (২৩) ও একই গ্রামের ছষ্টার ছেলে বাঁধন বিজয় (১৮)।

 

বগুড়া সদর থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত প্রায় দেড়টার দিকে বগুড়া সদর থানার এসআই বেদার উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ সদরের বানদিঘী হাপুনিয়া পাড়া আলম হাজির পুকুর পাড়ে অভিযান পরিচালনা করে।

এ সময় পুলিশ দেখে তারা দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাদের ধরে ফেলে। পরে তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের স্বীকারোক্তি মোতাবেক হাপুনিয়া পাড়া আলম হাজির পুকুর পাড়ে হ্যাচারীর ঘরের ভিতর ককসিটের বক্স’র মধ্যে রানা বাবুর দেখানো ও নিজ হাতে বে’র করে দেওয়া একটি বড় ধারালো হাসুয়া, ২টি বড় ধারালো ছোড়া, ৪টি চাপাতি উদ্ধার ও জব্দ এবং তাদেরকে গ্রেফতার করা হয়।

 

তবে, এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST