ঢাকাWednesday , 27 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় শীতার্ত ও দুঃস্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন- পুলিশ সুপার, বগুড়া

দেশ চ্যানেল
December 27, 2023 2:55 pm
Link Copied!

মিলন হোসেন
বগুড়া জেলা প্রতিনিধি –

আজ বুধবার ২৭ ডিসেম্বর ২০২৩ ইং বগুড়া পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের আয়োজনে কনফিডেন্স পাওয়ার বগুড়া লিঃ ও কনফিডেন্স পাওয়ার বগুড়া ইউনিট-২ লিঃ এর সহযোগিতায় শতাধিক শীতার্ত ও দুঃস্থ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম সম্মানিত পুলিশ সুপার, বগুড়া (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয় উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, আমাদের আশে-পাশে সুবিধাবঞ্চিত মানুষ যেন শীতে কষ্ট না পায় তার জন্য আমাদের সামান্য সহযোগীতা। সবাই মিলে চাইলে একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারি এই প্রত্যাশা। আপনারা আপনাদের ছেলে-মেয়েদের লেখাপড়ার বিষয়ে সুদৃষ্টি রাখবেন। একজন প্রতিষ্ঠিত সন্তান একটি পরিবারের ভাগ্য বদলে দিতে পারে। পরবর্তীতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।

উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, কনফিডেন্স পাওয়ার লিঃ এর প্রধান নির্বাহীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST