ঢাকাTuesday , 9 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শাজাহানপুরের বিতর্কিত ইউএনও তাহমিদা আক্তার বদলী

দেশ চ্যানেল
April 9, 2024 5:29 pm
Link Copied!

মিলন হোসেন,বগুড়া জেলা প্রতিনিধি

আজ সোমবার (৮ এপ্রিল) রাজশাহী বিভাগীয় কমিশনার মাঠ প্রশাসন শাখা থেকে সিনিয়র সহকারী কমিশনার প্রিয়াংকা দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য পাওয়া যায়।

 

জানা যায়, গত বছরের ১২ ডিসেম্বর ইউএনও হিসেবে শাহজাহানপুর উপজেলায় যোগদান করেন। তবে, নানা অনিয়মের কারণে মাত্র ৪ মাসে তাকে বদলি করা হয়।

এর আগে ইউএনও তাহমিদা আক্তার নামে অনিয়ম, দূর্নীতি অভিযোগ জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

যার অনুলিপি রাজশাহী বিভাগীয় কমিশনার, বগুড়া জেলা প্রশাসক সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করেন।

 

অভিযোগে বলা হয়েছে, সন্ত্রাসী , অসাধু মাটি ব্যবসায়ী, হাট ইজারাদারের সঙ্গে গোপনে উপঢৌকন গ্রহণ, মাটি ব্যবসায়ী কাছ থেকে পুকুরের বড় বড় মাছ গ্রহন করে ইউএনও মাটি কাটার সুযোগ করে দিয়েছেন বলেও অভিযোগে উঠেছিল।

এছাড়াও তিনি সাধারণ জনগণ, জনপ্রতিনিধি, শিক্ষক, ঠিকাদার এমন কি তার স্টাফদের সাথেও অসদাচারন করেন।

 

এদিকে, ঠিকাদারা জানিয়েছেন ঘুষ ছাড়া তিনি কোন ফাইল স্বাক্ষর করেন না। তার অনিয়মের জেনে যাওয়ার কারনে ২ স্টাফ কে ইউএনও তদবির করে অন্যেত্র বদলী দিয়েছেন।

 

ইউএনও’র বদলির সংবাদ উপজেলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লে ভুক্তভোগীরা সহ সমাজের নানা শ্রেণী- পেশার মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে এবং ইফতার পরবর্তী সময়ে ঠিকাদার গণ মিষ্টি বিতরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST