ঢাকাWednesday , 3 July 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শাহজাহানপুরে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা –

Link Copied!

মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি –

বগুড়ার শাজাহানপুরের গোহাইল ইউনিয়ন এর জামাদারপুকুর এলাকায় ভাই ভাই নামীয় একটি প্রতিষ্ঠান পুরোনো এসিড ব্যাটারি প্রক্রিয়াজাত করে সীসা প্রস্তুত কার্য করে আসছিল।

গতকাল ২ জুলাই সন্ধ্যা ৭ টাই গোপন সংবাদের ভিত্তিতে এবং এনএসআই এর তথ্য ও সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের প্রসিকিউসনে মোবাইল কোর্ট পরিচালনা করা হলে ঘটনাস্থলে উপস্থিত প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃ সাইদুল ইসলাম (৪০) উপস্থিত সাক্ষীগণের সামনে তার অপরাধ স্বীকার করে ক্ষমাপ্রার্থনা করলে মোবাইল কোর্ট তাকে ৫০,০০০/=টাকা অর্থদণ্ড প্রদান করে এবং অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম করাদন্ড ঘোষণা করলে তিনি অর্থদন্ড তাৎক্ষণিকভাবে আদায় করেন কারাদন্ড হতে অব্যাহতি পান।

 

পরিবেশ রক্ষা এবং এলাকাবাসীর স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে আগামী ০২দিনের মধ্যে তাদের সকল কার্যক্রম বন্ধ এবং কেমিক্যাল বর্জ্য যথাযথভাবে ডিসপোজ করার জন্য নির্দেশ প্রদান করা হয়।

উক্ত অভিযান টি পরিচালনা করেন, জনাব জান্নাতুল নাইম, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), শাজাহানপুর, বগুড়া।

 

এসময় , এস আই আসাদুজ্জামান এর নেতৃত্বে শাজাহানপুর থানার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST