তুষার কবিরাজ খুলনা প্রতিনিধি খুলনা মহানগর এলাকায় পুলিশের অভিযানে ২৬ মামলার আসামী ট্যারা মোস্ত’কে গ্রেফতার করেছে খুলনা নগর পুলিশ। বুধবার (৯ আগস্ট) খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর খুলনা কার্যালয়ে এক প্রেস ব্রিফিং আয়োজন করে এ তথ্য জানান। পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত ১টায় লবণচরা থানার একটি টিম একই থানাধীন বান্দাবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আটক করা হয়।গ্রেফতারকৃত আসামী ট্যারা মোস্ত ওই এলাকার শেখ আবুল হোসেনের ছেলে। পুলিশ কমিশনার মো: মোজাম্মেল হক বলেন, নগরীর জনসাধরণের নিরাপত্তা দেওয়া আমাদের দ্বায়িত্ব। খুলনা মহানগর পুলিশের (কেএমপি) বুধবার বিশেষ অভিযানে দীর্ঘদিনের তালিকাভুক্ত সন্ত্রাসী, ভূমিদস্যু, চাঁদাবাজ, শেখ গোলাম মোস্তফা (ওরপে) ট্যারা মোস্তকে গ্রেফতার করা হয়।...
তুষার কবিরাজ খুলনা প্রতিনিধি
খুলনা মহানগর এলাকায় পুলিশের অভিযানে ২৬ মামলার আসামী ট্যারা মোস্ত’কে গ্রেফতার করেছে খুলনা নগর পুলিশ। বুধবার (৯ আগস্ট) খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর খুলনা কার্যালয়ে এক প্রেস ব্রিফিং আয়োজন করে এ তথ্য জানান।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত ১টায় লবণচরা থানার একটি টিম একই থানাধীন বান্দাবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আটক করা হয়।গ্রেফতারকৃত আসামী ট্যারা মোস্ত ওই এলাকার শেখ আবুল হোসেনের ছেলে।
পুলিশ কমিশনার মো: মোজাম্মেল হক বলেন, নগরীর জনসাধরণের নিরাপত্তা দেওয়া আমাদের দ্বায়িত্ব। খুলনা মহানগর পুলিশের (কেএমপি) বুধবার বিশেষ অভিযানে দীর্ঘদিনের তালিকাভুক্ত সন্ত্রাসী, ভূমিদস্যু, চাঁদাবাজ, শেখ গোলাম মোস্তফা (ওরপে) ট্যারা মোস্তকে গ্রেফতার করা হয়।
জানা যায়, আসামীর নামে খুলনা জেলা ও খুলনা মহানগরীর বিভিন্ন থানায় ৮ টি হত্যা, ৪টি চাঁদাবাজি, ১টি জালিয়াতি, ১টি অস্ত্র আইনে ছাড়াও বিভিন্ন ধারায়-১২ টি মামলাসহ সর্ব মোট ২৬ টি মামলা রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।