আয়নাল হক রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আজ ১৫ই জানুয়ারী বেলা ১০:০০ টার সময়। সিএসডিকে চত্বর দক্ষিণ বাগুয়ার চর । ৩নং বন্দরেড় ইউনিয়ন এলাকায় চর অঞ্চলের বিভিন্ন শ্রেণীর ৩০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল প্রত্যেকের হাতে হাতে তুলে দেয়া হয়। অর্থায়নে ন্যাশনাল চর অ্যালায়েন্স ও উন্নায়ন সমন্বয় এফএনবি। আয়োজনে সেন্টার ফর সোস্যালল ডেভেল পমেন্ট কুড়িগ্রাম ( CSDK ) রৌমারী কুড়িগ্রাম।
৩ নং বন্দরেড় ইউনিয়ন এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ কালে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের ৩নং বন্দবেড় ইউনিয়ন শাখা সাবেক সাধারণ সম্পাদক সিএসডিকে পরিচালক আবু হানিফ, তিনি বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমাকে যদি আপনারা নির্বাচিত করেন তাহলে আমি আপনাদের মাঝে এরকম সমাজ সেবামূলক কাজগুলো যেন আমি চালিয়ে যেতে পারি এবং সবার কাছে দোয়াপ্রার্থী ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। এবং আরও বক্তব্য রাখেন, সহকারি পরিচালক হারুন অর রশিদ (শাকিল),বাস মিনিবাস মোটর শ্রমিকের সাধারণ সম্পাদক আনিসুর রহমান( ছক্কু) বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ৩নং বন্দবেড় ইউনিয়ন শাখা সাধারণ সম্পাদক হামিদুর রহমান (হিরা), বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ ৩ নং বন্দরের ইউনিয়ন শাখা সাংগঠনিক সম্পাদক আয়নাল হক , সোহেল রানা, সাগর সহ, আরো নেতৃবৃন্দ।

