ঢাকাSaturday , 7 March 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বরিশালের বাকেরগঞ্জের পৌর যুবদলের সদস্য সচিব মনিরের বহিষ্কারাদেশ প্রত্যাহার।

দেশ চ্যানেল
March 7, 2026 10:03 am
Link Copied!

(বরিশাল) জেলা প্রতিনিধি-

সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত বরিশালের বাকেরগঞ্জ পৌরসভা যুবদলের সদস্য সচিব তোফাজ্জেল হোসেন মনিরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে যুবদল।

বৃহস্পতিবার (৫ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কেন্দ্রিয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া।

এতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য বরিশাল জেলার বাকেরগঞ্জ পৌরসভা যুবদলের সদস্য সচিব তোফাজ্জেল হোসেন মনিরকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ৫ মার্চ তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদসহ তার দলীয় পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST