ঢাকাWednesday , 10 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল জেলায় সামগ্রিক পারফর্মেন্সে মেহেন্দিগঞ্জ থানাকে শ্রেষ্ঠ ঘোষণা।

দেশ চ্যানেল
January 10, 2024 12:35 pm
Link Copied!

মোঃ মশিউর রহমান সুমন
মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধিঃ

বরিশাল জেলায় সামগ্রিক পারফর্মেন্সের কারনে মেহেন্দিগঞ্জ থানাকে শ্রেষ্ঠ থানা হিসেবে ঘোষণা করা হয়েছে।

ডিসেম্বর ২০২৩ সালের সামগ্রিক পারফর্মেন্সের ভিত্তিতে বরিশাল জেলার ১০ টি থানার মধ্যে মেহেন্দিগঞ্জ থানাকে শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে সম্পন্ন করা, মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, ডাকাতি প্রস্তুতির আসামী গ্রেফতার ও অস্ত্র উদ্ধারসহ সামগ্রিক পারফর্মেন্সের ভিত্তিতে পয়েন্ট ভিত্তিক মুল্যায়ন করা হয়।

উক্ত পারফরম্যান্স মূল্যায়নে মেহেন্দিগঞ্জ সার্কেল, বরিশালের সিনিয়র সহকারী পুলিশ সুপার জিএম, মাজারুল ইসলামকে বরিশাল জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার এবং মেহেন্দিগঞ্জ থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হককে বরিশাল জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ঘোষণা করা হয়েছে। এস আই মিঠু আহম্মেদকে এবং এসআই মোঃ হাসানকে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করা হয়েছে।

এদিকে বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বিপিএমসহ জেলার উর্ধ্বতন কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক এবং মেহেন্দিগঞ্জ থানার সকল জনগনকে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।

একই সাথে শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করা এবারই প্রথম মেহেন্দিগঞ্জ থানায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST