ঢাকাWednesday , 24 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বহুলী ইউনিয়নের পাটচাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ |

দেশ চ্যানেল
April 24, 2024 7:49 am
Link Copied!

নজরুল ইসলাম:

“পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’’ এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলার ৩নং বহুলী ইউনিয়নের পাটচাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ করা হয়েছে।

 

আজ বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০ টার দিকে বহুলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে পাটবীজ ও সার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন শেখ এবং বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সার্বিক দায়িত্বে ছিলেন সদর উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. মাইদুল ইসলাম লুলু।

 

জানা যায়, পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ” (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় তালিকাভূক্ত সুবিধাভোগী ১০০ জন পাটচাষীর প্রত্যেক পাট চাষীদের মাঝে উন্নত জাতের পাট বীজ ১কেজি , ইউরিয়া ৬কেজি, টিএসপি ৩ কেজি ও এমওপি সার ৩ কেজি প্রত্যেকে মোট ১২ কেজি করে সার বিতরণ করা হয়।

 

এ সময় বহুলী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা এস এম শাহীন আলম, পাট উন্নয়ন কর্মকর্তা অফিসের অফিস সহকারী কাম- কম্পিউটার অপারেটর মো. হাবিবুর, পরিষদের সদস্য অন্যান্য ব্যক্তিবর্গসহ সুবিধাভোগী পাটচাষীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST