ঢাকাTuesday , 28 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বাউফলে কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক ।

Link Copied!

মশিউর মিলন, পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে কুকুরের কামড়ে শিশু, নারী ও বৃদ্ধসহ অন্তত ৫০ ব্যক্তি আহত হয়েছেন। গত ২৪ ঘন্টায় নাজিরপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে তাদেরকে কামড়ে আহত করা হয়।

জানা গেছে, সোমবার (২৭মে) সকালে এসএম নাহিয়ান(৭), মুন আক্তার (৩০), আবুবক্কর রাড়ি(৫০), রিয়াজ রাড়ি(২৫), হানিফ রাড়ি(২৫) এবং গতকাল রবিবার (২৬মে) বিকাল ৩টার দিকে নাজিরপুর গ্রামের হালিমা(১২), রিমা(৩০), মাইনুল(৫), শাকিব(১০), নান্নু(৪০), ফারুক (১৭) নুর হোসেন(৩০), সোহেল (৪০) সহ অন্তত ৫০ব্যক্তিকে কামড়ে আহত করা হয়। পরে আহতদের স্বজনরা তাদেরকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ভুক্তভোগীদের অভিযোগ, হাসপাতলে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও কোন ধরনের ভ্যাক্সিন পাননি তারা। বাধ্য হয়ে কেউ কেউ বাহির থেকে কিনে ভ্যাক্সিন পুষ করলেও অনেকেই ভ্যাক্সিন না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরে ওই কুকুরটিকে মেরে ফেলা হলেও অপর আরেকটি কুকুরের আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।

এবিষয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, ভ্যাক্সিন আছে। ঘূর্ণীঝড় রিমালের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় ফ্রিজ খোলা হয়নি। ফ্রিজ খুললে অন্যান্য ভ্যাক্সিন ক্ষতিগ্রস্থ হতে পারে। তাই আপাতত ফার্মেসী থেকে কিনে ভ্যাক্সিন নিতে বলা হয়েছে। বিদ্যুৎ আসলে তাদেরকে ভ্যাক্সিন দেয়া হবে।###

তারিখ- ২৭/০৫/২০২৪

মশিউর মিলন

পটুয়াখালী জেলা প্রতিনিধি

০১৭১৭৯৪২২১১

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST