ঢাকাMonday , 12 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বাউফলে ৭ দিন ধরে পালিয়ে বেড়াচ্ছেন এক নারী শিক্ষক। 

দেশ চ্যানেল
August 12, 2024 5:23 pm
Link Copied!

মশিউর মিলন, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফলের কালিশুরী ইউনিয়নের পশ্চিম ছিটকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক নারী শিক্ষক ৭দিন ধরে পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। গত ৫ আগষ্ট বিকালে স্থানীয় ১৫-২০ জনের সন্ত্রাসীরা তার বাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। এরপর থেকে ওই নারী শিক্ষক তার স্বামী ও তিন সন্তান নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।

বিজ্ঞাপন

শিক্ষক তসলিমা আক্তার বলেন, ৫ আগস্ট স্থানীয় আব্দুর রবের ছেলে আব্দুল অহেদ সাকুরের নেতৃত্বে ১৫-২০ জন সন্ত্রাসীরা তার বাসার কলাপসিবল গেটের তালা ভেঙ্গে ঘরে ঢুকে ব্যাপক ভাংচুর করে। এসময় তারা স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান সামগ্রী লুটপাট করে।

তাসলিমা আক্তার আরও জানান, একটি সালিস বৈঠকে তার স্বামী উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থ ব্যক্তির পক্ষে কথা বলেন। একারণে সাকুর তার উপর ক্ষুব্দ হন। ওই সালিস বৈঠকে সাকুর ক্ষতিগ্রস্ত ব্যক্তির প্রতিপক্ষের পক্ষ নিয়েছিল।

 

এবিষয়ে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) বশির গাজী বলেন, থানা পুলিশের কার্যক্রম না থাকায় আমি ওই শিক্ষককে শান্তনা ছাড়া কোন উপকার করতে পারিনি। প্রশাসনে অস্থিরতা কেটে গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST