ঢাকাFriday , 16 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের গোটাপাড়ায় বিএনপির শান্তি-শৃঙ্খলা রক্ষায় সভা অনুষ্ঠিত I

দেশ চ্যানেল
August 16, 2024 2:10 pm
Link Copied!

হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা ।।

বাগেরহাট সদর থানার গোটাপাড়া ইউনিয়নের গোটাপাড়া পুরাতন টোল প্লাজায় শান্তি শৃঙ্খলা রক্ষায় ১৬ই (আগস্ট) শুক্রবার বিকেলে সভা অনুষ্ঠিত হয়।

 

সাবেক ইউপি সদস্য আঃ রাজ্জাক হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বাগেরহাট জেলা সভাপতি প্রথিতযশা আইনজীবী মোশাররফ হোসেন মন্টু। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন,ছাত্র জনতার আন্দোলনের মুখে অত্যাচারী অবৈধ সরকার এবং আয়না ঘরের নির্মাতা হাসিনাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছে ছাত্র জনতার,তাদের রক্তের বিনিময়ে আমাদের দেশ দ্বিতীয়বারের মত স্বাধীন হয়েছে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং আমাদের দল শান্তিপ্রিয় আমরা সকল প্রকার প্রতিহিংসা ত্যাগ করে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা করবো ইনশাআল্লাহ। হাসিনা সরকার পতনের পরে আমাদের এলাকায় এখনো পর্যন্ত কোন প্রকার হামলা ভাংচুর এবং ঘরে অগ্নিসংযোগের কোনো ঘটনা ঘটেনি। তিনি আরো বলেন,সকলকে মনে রাখতে হবে আমাদের এলাকার প্রতিটি পরিবার শহীদ আবু সাঈদ ও শহীদ মুগ্ধ সহ সকল শহীদের পরিবার।উক্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বাগেরহাট জেলা সাবেক সভাপতি এ্যাডঃ আঃ মান্নান, বিএনপি নেতা এশারাত হোসেন সাবেক ইউপি সদস্য ,আঃ আজিজ, এ্যাডঃ আল আমিন,অবসরপ্রাপ্ত বিজিপি সদস্য মোবাশ্বের হোসেন, শিক্ষক মোয়াজ্জিন হোসেন, জাহিদ হাসান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST