ঢাকাTuesday , 28 November 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের রামপালে যাত্রীবাহী বাসে আগুন

দেশ চ্যানেল
November 28, 2023 5:56 pm
Link Copied!

হারুন শেখ রামপাল বাগেরহাট (সংবাদদাতা)

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত ৯ টার পর রাস্তার পাশে দাড়িয়ে থাকা বাসে দূবৃত্তরা আগুন দিয়েছে বলে জানাযায়।
এতে বাসের ভিতরে সীট ইন্জীন গ্লাস সহ যাবতীয় মালামাল ভস্মীভূত হয়েযায়।
ঘটনা স্থলে রামপাল ফায়ারষ্টেষনের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রনে আনে। পাশাপাশি ঘটনাস্থলে রামপাল থানা পুলিশ দায়িত্বরত
ছিলো।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফারুক হোসেন জানান, আমরা ঘটনা জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনি। তবে কে বা কারা বাসে আগুন দিয়েছে জানিনা।
ভস্মীভূত গাড়ীর ড্রাইভার রিপন জানান, আমি দুপুরের পর মোংলা ইপিজেড থেকে যাত্রী নিয়ে রামপালের ফয়লাহাট এলাকায় যাত্রীদের নামিয়ে দেই। এবং পরে রাস্তার পাশে গাড়িটি পার্কিং করে রেখে চলে যাই। রাতে খবর পেয়ে আমি গাড়ির কাছে যেয়ে দেখি গাড়িতে কারা আগুন দিয়েছে দাউ দাউ করে জলছে।
রামপাল থানার ওসি এস এম আশরাফুল আলম জানান, এখোনো আমরা জানতে পারিনি কে বা কারা আগুন দিয়েছে। তবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব‍্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST