ঢাকাTuesday , 2 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বাঘাইছড়িতে ইউপিডিএফের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত

দেশ চ্যানেল
January 2, 2024 2:55 pm
Link Copied!

রুপম চাকমা বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি

 

“জাতীয় বেঈমান, বিশ্বাসঘাতক, দালালদের বিরুদ্ধে এক হও লড়াই করো” শ্লোগানে পার্বত্য চট্টগ্রামের জনগণের সুমহান পার্টি ইউপিডিএফ প্রতিষ্ঠার ২৫তম বার্ষিকী উপলক্ষে বাঘাইছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২ জানুয়ারি ২০২৪) দুপুর ১২টার সময় ইউপিডিএফের বাঘাইছড়ি ইউনিট এই আলোর সভার আয়োজন করে। সভায় রুপাকারি, বঙ্গলতলি, কেদারমারা, সাজেকসহ কয়েকটি ইউনিয়নের জনপ্রতিনিধি, শিক্ষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউপিডিএফের বাঘাইছড়ি ইউনিটের সমন্বয়ক অক্ষয় চাকমা ও প্রধান আলোচক ছিলেন ইউপিডিএফের কেন্দ্রীয় সদস্য সচিব চাকমা।

নিউটন চাকমার সঞ্চালায় সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক আর্জেন্ট চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা সাংগঠনিক সম্পাদক রুপায়ন চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলা সভাপতি বিরো চাকমা।

সভা শুরুতে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আত্মবলিদানকারী শহীদদের সম্মানে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় ইউপিডিএফ নেতা সচিব চাকমা বলেন, দীর্ঘ ২৫ বছরের লড়াই সংগ্রামে জেএসএস, সংস্কার-মুখোশ ও রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক ৩৫৬ জনের শহীদের রক্তের বিনিময়ে পার্টি হাটি হাটি পা পা করে ২৫টি বছর অতিক্রম করেছে। পার্বত্য চট্টগ্রামসহ দেশ-বিদেশের মানুষের কাছে পার্টি পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে। এই পার্টির সুমহান লক্ষ্য বাস্তবায়নে এলাকার সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। কারণ জনগণই হলো আমাদের পার্টির মূল শক্তি। জনগণের সহযোগিতা, সহমর্মিতা না পেলে পার্টিকে আরো অনেক বেগ পেতে হতো। তিনি পার্টির প্রতি আস্থা রেখে আগামী দিনের লড়াই সংগ্রামে যুক্ত হওয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান।

তিনি আগামী ৭ জানুয়ারির সংসদ নির্বাচন বিষয়ে বলেন, শেখ হাসিনা পূনরায় ক্ষমতা কুক্ষিগত করতে একতরফা নির্বাচনের আয়োজন করেছে। পার্বত্য সারাদেশের মানুষ এই পাতানো নির্বাচন নির্বাচন বর্জন করেছে। তাই আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য তিনি উপস্থিত জনপ্রতিনিধিসহ সকলের প্রতি আহ্বান জানান।
সচিব চাকমা বলেন, শেখ হাসিনার সরকার পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিরোধী দল-মতের উপর দমন-পীড়ন চালাচ্ছে। দেশের সাধারণ মানুষের বাক-স্বাধীনতা কেড়ে নিয়েছে। যারা সরকারের সমালোচনা করছে তাদেরকে গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে জেলেপুড়ে রাখছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তির মুলা দেখিয়ে দালাল, জাতীয় বেঈমান, মুখোশ বাহিনী সৃষ্টি করে খুন-খারাবির মাধ্যমে অরাজক পরিস্থিতি জিইয়ে রেখেছে। কাজেই এই ফাসিস্ট সরকারের অন্যায়-অবিচারের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে। দালাল-বেঈমানদের সামাজিকভাবে বয়কট করতে হবে।

আলোচনা সভার সভাপতি অক্ষয় চাকমা বলেন, দীপংকর, কুজন্দ্র, বরি বাহাদুর, সন্তু লারমা-এরা চেহারায় জুম্ম হলেও তারা কাজে-কর্মে জাতীয় বেঈমান-দালালে পরিণত হয়েছেন। তারাই সরকারের লেজুড়বৃত্তি করে জুম্ম জাতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন। তারা চায় না পার্বত্য চট্টগ্রামের জনগণ অধিকার নিয়ে সুখে-শান্তিতে বসবাস করুক। তাই এসব দালাল-বেঈমানদের প্রতিহত করতে হবে।

তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠারগুলো রয়েছে সেগুলোতে সরকারিভাবে প্রয়োজনীয় সুয়োগ-সুবিধা দেওয়া হচ্ছে না।

তিনি বাঘাইছড়ির সকল শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষকদের প্রতি নিয়মিত স্কুলে পাঠদানের আহ্বান জানান এবং আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির দালালদের খপ্পড়ে না পড়ে জাতির অস্তিত্ব রক্ষঅর জন্য আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST