ঢাকাSaturday , 10 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বিজিবি ও সেনাবাহিনীর সহযোগিতায় মহেশপুর থানার কার্যক্রম শুরু।

দেশ চ্যানেল
August 10, 2024 1:54 pm
Link Copied!

জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

বিজিবি ও সেনাবাহিনীর সহযোগিতায় ঝিনাইদহের মহেশপুর থানার কার্যক্রম সীমিত পরিসরে শুরু হয়েছে।

শনিবার (১০ই আগষ্ট) সকালে খালিশপুর ৫৮ বিজিবির পক্ষ থেকে থানায় গিয়ে সকল পুলিশ সদস্যদের নিরাপত্তাসহ কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। সেসময় ৫৮ বিজিবির পরিচালক লে.কর্ণেল শাহ মো: আজিমুস শহীদ, উপ-পরিচালক মেজর মোল্লা ওবায়েদুর রহমান, সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম খান, মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সেসময় জানানো হয়, দেশের ভারত সীমান্তবর্তী উপজেলা হওয়ায় এলাকায় মাদক, স্বর্ণ পাচারসহ অন্যান্য অপরাধ হয়ে থাকে। পুলিশ কর্মবিরতি পালন করায় এলাকায় অপরাধ বাড়ছে। তাই উপজেলার মানুষের কথা চিন্তা করে ও পুলিশের নিরাপত্তা বিবেচনা করে বিজিবির পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করা হবে।

আর পুলিশ জানায়, এখন স্বল্প পরিসরে চালু করা হলেও তাদের দাবী মানা হলেই দ্রুততম সময়ের মধ্যে পুরোদমে কাজ শুরু করবেন তারা। সেসময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্টিং মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST