ঢাকাMonday , 4 March 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বের সবচেয়ে বেঁটে মানুষ, তরমুজের সমান।

দেশ চ্যানেল
March 4, 2024 5:14 am
Link Copied!

মশিউর রহমান সুমন

তুরস্কের সুলতান কোশানকে বিশ্বের সবচেয়ে লম্বা পুরুষ বলা হয়। এর উচ্চতা ৮ ফুট ৩ ইঞ্চি। গিনেস বুকেও কোশানের নাম উল্লেখিত আছে। তবে বিশ্বের সবচেয়ে ছোট ব্যক্তির উচ্চতা জানলে অবাক হবেন।

বিশ্বের সবচেয়ে খাটো মানুষটি ইরানের বাসিন্দা। তার নাম আফসিন ইসমাইল গদারজাদেহ। এই ব্যক্তিকে দেখতে অনেকটা তরমুজের মতো।
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম রয়েছে আফসিনের।

আফসিনের বয়স ২০ বছর কিন্তু উচ্চতা মাত্র ২ ফুট ১.৬৮ ইঞ্চি অর্থাৎ ৬৫.২৪ সেমি। কলম্বিয়ার বাসিন্দা ২ ফুট ৪.৩৮ ইঞ্চি উচ্চতার এডওয়ার্ড নিনো হার্নান্দেজকে পেছনে ফেলে আফসিন এখন বিশ্বের সবচেয়ে বেঁটে মানুষ।

বিশ্বের সবচেয়ে বেঁটে মানুষ তরমুজের সমান

আফসিন ইরানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আজারবাইজানের একটি গ্রামে জন্মগ্রহণ করেন। জন্মের সময়, আফসিনের ওজন ছিল মাত্র ৭০০ গ্রাম, যেখানে স্বাভাবিক শিশুদের ওজন ২ কেজি থেকে কম হয় না।

গিনেস বুক অনুসারে, আফসিনের আকার ছোট হওয়ার কারণে, তাকে বহু সমস্যার সম্মুখীন হতে হয়। লেখাপড়া বা খেলাধুলাতেও অন্য শিশুদের থেকে পিছিয়ে পড়েন আফসিন।

নিজের উচ্চতা নিয়ে এতোটাই ভয় থাকতেন যে শৈশবে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন। তবে তার পরিবার এতটাই দরিদ্র ছিল যে জীবনযাত্রার খরচ, ওষুধ ও চিকিৎসার যথাযথ ব্যবস্থা করা কঠিন ছিল। কিন্তু এখন তার জীবন সম্পূর্ণ বদলে গিয়েছে।

এক সাক্ষাৎকারে আফসিন জানান, এটা আমার কাছে স্বপ্নের মতো। আফসিনকে এখন সারা বিশ্বে চেনে। কয়েকদিন আগে তিনি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা পরিদর্শনেও গিয়েছিলেন।

জানলে অবাক হবেন যে এখন তাকে দেখতে পেলেই মানুষের ভিড় জমে যায় তাই সচরাচর তিনি একা বের হন না বেশিরভাগ সময়তেই নিজের বাবা মায়ের সঙ্গে দেখা যায় তাকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST