ঢাকাFriday , 28 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বেড়ায় আইন শৃঙ্খলা কমিটির জুন মাসের সভা অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
June 28, 2024 4:47 am
Link Copied!

– আবুজর গিফারী, বেড়া উপজেলা প্রতিনিধি।

গতকাল পাবনার বেড়া উপজেলায় নির্বাহী কর্মকর্তা মোঃ মোরশেদুল ইসলাম এর সভাপতিত্বে জুন ২০২৪ মাসের আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান, মোঃ রেজাউল হক, জনাব ইঞ্জিনিয়ার মোঃ মেজবাউল হক, বেড়া উপজেলা ভাইস চেয়ারম্যান, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, উপজেলায় কর্মরত সকল বিভাগীয় প্রধানগণ, বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ, আমিনপুর থানার প্রতিনিধি, নগর বাড়ির নৌ পুলিশ ফাঁড়ির প্রতিনিধি, বেড়া নাগরিক কমিটির সভাপতি, জনাব আল মাহমুদ সরকার, বেড়া সরকারি মহাবিদ্যালয় অধ্যক্ষ, জনাব মোঃ আব্দুর রাজ্জাক, সাংবাদিক উজ্জ্বল হোসাইন এবং দৈনিক আমার বাঙালার বেড়া প্রতিনিধি ও নবনির্বাচিত বেড়া প্রেসক্লাব সভাপতি মোঃ আব্দুল হান্নান। আইন শৃঙ্খলা কমিটির সভায় নিম্নলিখিত বিষয় ব্যাপক আলাপ-আলোচনা হয় :

১| বিদ্যুৎ এর লোডশেডিং

২| ফুটপাতে প্রতিবন্ধকতা অপসারণ

৩| রাসেল ভাইপার সাপের প্রদুর্ভাব এবং তার প্রতিরোধ

৪| বেড়া উপজেলাধীন চরাঞ্চলে সরকারি স্থাপনার নির্মাণের ব্যাপারে সতর্কতা অবলম্বন এবং

৫| বেড়া বৃশালিকা কোল ঘাটে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন সাংবাদিক উজ্জ্বল হোসাইন।

বেড়া উপজেলাধীন চরাঞ্চলে সরকারি স্থাপনা যেমন সরকারি প্রাইমারি বিদ্যালয় থেকে আসবাবপত্র অপসারণ এবং কমিউনিটি ক্লিনিক বন্ধ হওয়ার আশঙ্কায় বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রচন্ড দুঃখ প্রকাশ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন যে, চরাঞ্চলের যে কোন সমস্যা দেখা দিলে উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় করে সমন্বিতভাবে সেগুলোর সমাধা করা প্রয়োজন। তিনি আরো বলেন যে, এককভাবে সিদ্ধান্ত নিলে অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। পল্লী বিদ্যুৎ এর ডেপুটি জেনারেল ম্যানেজার বেড়াকে বিদ্যুৎ সরবরাহের ব্যাপারে আরো নিবিড় ভাবে কাজ করার পরামর্শ দেওয়া হয়। জনাব আল মাহমুদ সরকার বলেন যে, সামনে এইচএসসি পরীক্ষা তাই নিবিড় ভাবে বিদ্যুৎ সরবরাহের উপরে গুরুত্ব দেওয়া প্রয়োজন। জনাব আব্দুল হান্নান বলেন যে, রাসেল ভাইরাস সাপ আতঙ্ক জনগণের মন থেকে দূর করতে হবে। তিনি আরো বলেন যে, জনগণকে সচেতন করার জন্য স্বাস্থ্য শিক্ষা অবিলম্বে চালু করার প্রয়োজন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান যে, পর্যাপ্ত এন্টিভেনাম সিরাম (serum) মজুদ আছে এবং অবিলম্বে জনগণকে সজাগ করবার জন্য প্রোগ্রাম চালু করা হবে।

বেড়া প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি, জনাব মোঃ আব্দুল হান্নান বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক শুদ্ধাচার পুরস্কার পাওয়ায় তাকে (মোঃ মোরশেদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বেড়া) কে ধন্যবাদ জ্ঞাপন করেন। আগামী দিনেও পূর্বের ধারাবাহিকতায় সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST