ঢাকাWednesday , 29 November 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বেড়া উপজেলা পরিষদে নভেম্বর/২০২৩ মাসের আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

দেশ চ্যানেল
November 29, 2023 10:12 am
Link Copied!

– আবুজর গিফারী

বেড়া উপজেলা পরিষদের কনফারেন্স রুমে ২৯/১১/২৩, বুধবার, সকাল সাড়ে দশটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোরশেদুল ইসলামের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির সভা শুরু হয়৷
সভায় বেড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ বক্তব্য রাখেন। মাসুন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় বলেন, তার ইউনিয়নে মাদক, জুয়া খেলা ও গরু চুরি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে৷ তিনি বলেন যে গরু চুরি দিনের বেলাতেও হচ্ছে, যা স্থানীয় পর্যায়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে৷
হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব আব্দুল হামিদ জানান যে, হাটুরিয়া-নাকালিয়া টু বেড়া পর্যন্ত রাস্তার ব্যাপক সংস্কার প্রয়োজন৷ তিনি বলেন যে রাস্তার ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে প্রায় প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে৷ বেড়া ফায়ার স্টেশনের স্টেশন ম্যানেজার তার বক্তব্যে বলেন যে, রাস্তার উপর খড় এবং কলাগাছ রাখার কারণে অগ্নি নির্বাপনের সময় জরুরিভাবে যাতায়াতের সময় ফায়ার বিগ্রেডের গাড়ি দ্রুততার সহিত পৌঁছাতে সমস্যা হচ্ছে, এমনকি অনেক সময় এতে দুর্ঘটনাও ঘটছে৷
তাই তিনি এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন ।
সভায় ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস এবং রোকেয়া দিবস পালনের উদ্দেশ্যে নীতিমালা ঘোষণা করা হয় ৷
ব্র্যাক এবং বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড) এর উদ্যোগে উপজেলা বাল্য বিয়ে নিরোধ কমিটির পক্ষ থেকে তাদের কার্যক্রমের একটা ধারণা প্রদান করা হয়৷ এবং পরবর্তীতে ব্যাপক অনুষ্ঠানের মাধ্যমে জনসাধারণকে অবহিতকরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়৷

গত মাসের আইনশৃঙ্খলা কমিটির গৃহীত সিদ্ধান্ত সমূহের উপরে কতিপয় সুপারিশ মালা পেশ করেন, জনাব মোঃ আব্দুল হান্নান, সভাপতি, বেড়া প্রেসক্লাব৷
উল্লেখিত সভায় আরো বক্তব্য রাখেন, বেড়া উপজেলা পরিষদের মাননীয় উপজেলা চেয়ারম্যান, জনাব রেজাউল হক বাবু, দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি, অধ্যক্ষ জাফরউল্লাহ।
বেড়া মডেল থানার ওসি জনাব হাদিউল ইসলাম উপস্থিত সবাইকে বেড়া উপজেলার আইন-শৃঙ্খলার ব্যাপারে আশ্বস্ত করেন ৷

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST