মাসুদ মীর। বাগেরহাট প্রতিনিধিঃ
মোল্লাহাট উপজেলায় ৯(জুন) রবিবার সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে, ভাসমান বেডে সবজি ও মসলা চাষ, গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মোল্লাহাট এর আয়োজনে কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কৃষকদের ভাসমান বেড তৈরি করে ফসল উৎপাদন ও এর বিভিন্ন লাভজনক নির্দেশনা দেন। এ সময়ে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন অনিমেষ বালা (উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা), মুক্তা মণ্ডল (কৃষি সম্প্রসারণ কর্মকর্তা), মোঃ মোকাররম হোসেন মুন্না (উপসহকারী কৃষি কর্মকর্তা), সম্পা খানম (উপসহকারী কৃষি কর্মকর্তা), মোঃ রুবেল মোল্লা (উপসহকারী কৃষি কর্মকর্তা), বিভিন্ন অঞ্চল থেকে আগত কৃষক, কৃষি কাজে আগ্রহী বিভিন্ন ব্যক্তি ও সাংবাদিক বৃন্দ প্রমূখ।

