ঢাকাMonday , 19 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ভূঞাপুরে ইভটিজিং ও যৌন হয়রানির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন।

দেশ চ্যানেল
August 19, 2024 9:26 am
Link Copied!

 ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

স্কুলে যাওয়া আসার পথে প্রতিনিয়ত ছাত্রীদের পোশাক নিয়ে বাজে মন্তব্য , ইভটিজিং ও যৌন হয়রানি করে আসছে এক শ্রেনীর বখাটে যুবক। ইভটিজার ও বখাটেদের উৎপাতে অতিষ্ট শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষার্থীরা। ইভটিজিং ও যৌন হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক- শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা।

 

সোমবার (১৯ আগষ্ট) বেলা সাড়ে ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে স্কুল রোড, টি রোডে ও গোবিন্দাসী বাজার হয়ে স্কুল রোডে গিয়ে শেষ হয়। পরে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক সড়কের স্কুল রোডে মানববন্ধন করে শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষার্থীরা। এসময় প্রশাসনের কাছে ইভটিজার ও যৌন হয়রানিকারীদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানান শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST