ঢাকাWednesday , 14 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মরহুম মহিউদ্দিন আহম্মেদ ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
February 14, 2024 2:23 pm
Link Copied!

মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধি।

সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম মহিউদ্দিন আহম্মেদের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে বরিশালের মেহেন্দিগঞ্জে।

আজ(১৪ ফেব্রুয়ারী) বুধবার মাগরিব বাদ মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামিলীগ কার্যালয়ে মরহুম মহিউদ্দিন আহম্মেদের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। এসময় দোয়া ও মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খাঁন। আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মরহুম মহিউদ্দিন আহম্মেদের সুযোগ্য সন্তান সাহাব আহম্মেদ।

এসময় আরো উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আঃ মকিম তালুকদার, মোঃ ইদ্রিস আলী, উপজেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব খোরশেদ আলম ভুলুসহ মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST