ঢাকাThursday , 22 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর র‍্যালি ও পথসভা।

দেশ চ্যানেল
August 22, 2024 3:09 pm
Link Copied!

রাজু আহমাদ, শালিখা (মাগুরা) প্রতিনিধি:

মাগুরার শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শান্তি ও সম্প্রিতির আহবান জানিয়ে ২২শে আগষ্ট বৃহস্পতিবার বিকেলে বর্ণাঢ্য মটরসাইকেল র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য অধ্যাপক এম বি বাকের ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ফখরুদ্দিন মিজান, উপজেলা সেক্রেটারী ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোল্লা মিজানুর রহমানের নেতৃত্বে উপজেলার পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য মটর সাইকেল র‍্যালি বের হয়।র‍্যালিটি উপজেলার ৮ টি ইউনিয়ন প্রদক্ষিন শেষে নাকোল স্কুলে পথ সভায় মিলিত হয়। উপজেলা জামায়াতের আমীর মাওলানা অধ্যাপক ফখরুদ্দিন মিজানের এর সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আমীর অধ্যাপক এমবি বাকের। বক্তব্য রাখেন জেলা নায়েবে হাফেজ মাওলানা লিয়াকত খান,জেলা সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, মাগুরা পৌরসভার আমীর অধ্যাপক আশরাফুল আলম প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা অধ্যক্ষ মাহাবুর রহমান, মোঃ খায়রুল ইসলাম, ইব্রাহিম বিশ্বাস, মাওলানা মারুফ কারখী,জাহাঙ্গীর আলম, মোঃ নজরুল ইসলাম সহ আরো অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST